সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী ইনপার্সন শিক্ষক প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৭ ভিজিটর

 স্টাফ রিপোর্টার :  আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) এর ১ম ব্যাচের ৩ দিনব্যাপী ইনপার্সন শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান  রবিবার চট্টগ্রাম কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ম ব্যাচের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অনারারী অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

প্রশিক্ষণের প্রথম দিন সিপিডির মাস্টার ট্রেইনার অধ্যাপক ড. আসিরুল হক এবং মো. আব্দুল হাই ০৩টি সেশনে প্রশিক্ষণার্থীদের ইনট্রোডাকশন টু পেডাগোজি, লার্নিং এপ্রোসেস এন্ড ওবিই, কন্সট্রাকটিভ এ্যালাইনমেন্ট এন্ড ব্লুম টেক্সোনমি এবং গ্রুপ ওয়ার্ক সেমিনার প্রেজেন্টেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে চট্টগ্রাম মহানগরীর ৯টি কলেজের ২৮ জন পুরুষ এবং ১২ জন মহিলা পাঠদানকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। কোর্স উপদেষ্টা এবং প্রশিক্ষণার্থী উভয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রশিক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মাহফুজ উল্লাহ। ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আগামী ৮ অক্টোবর   অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর