সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কায়সার খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামছুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মো. মনিরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রিন্ট মিডিয়ার সভাপতি শরিফ আহাম্মেদ শামীম, সাংবাদিক ইজাজ আহমেদ মিলন ও জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে শহীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি গাজীপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ভয়হীন পরিবেশে পেশাগত দায়িত্ব পালনে সরকার সাংবাদিকদের সবধরণের সহযোগিতা করতে বদ্ধপরিকর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর