রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ মাভাবিপ্রবির ৬ উদ্ভাবনী প্রকল্প ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ বসালেই মিলবে নতুন সুবিধার ঘোষণা সরকারের টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান : ৪ লাখ টাকা জরিমানা প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই- এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজ পালনের উদ্দেশ্যে নরসিংদীর সজিবের যাত্রা

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ দেওয়া এবং ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে গাজীপুরের তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মাদরাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, ডুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ডেপুটি খতিব মাওলানা আবু বকর সিদ্দিক, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবীবুল্লাহ আল আমীন, পরিচালক নুরুল আবসার ভূঁইয়া এবং বাইতুল মামুর জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা যাইনুল আবেদিন বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ, মানবিকতা ও দায়িত্ববোধের সমন্বয়ে তাদের গড়ে তুলতে হবে। কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণের পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে প্রস্তুত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবক উভয়েরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ দেওয়ার পাশাপাশি শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের মতো গুণাবলি অর্জনে শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে।

বিশেষ অতিথিদের বক্তব্যেও শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, উত্তম চরিত্র গঠন এবং কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, একটি নৈতিক ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও সমানভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইন উদ্দিন সরকার, আবু সায়াদাত লুলু ও ইসমাইল মোল্লাসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

শাখা প্রধান ইব্রাহিম শিশিরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম।

পরে অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের যোগ্যতা বিকাশে মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর