স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। সেই সাথে বিদ্যুতের লোডশেডিংও কমে এসেছে।
রিজভী বলেন, বর্তমানে চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী নয় সরকার। যুদ্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দিয়েছিল। এরই মধ্যে সেটি মেরামত করা হয়েছে।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এলএনজি ভর্তি কার্গো এরই মধ্যে এসে পৌঁছেছে। এতে গ্যাসের সরবরাহও চাপ বেড়েছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন করে কমিটি করা হবে। এসব অঙ্গ সংগঠনের দায়িত্বে নতুন নেতৃত্ব আসবে। এ প্রক্রিয়া চলমান থাকবে।