সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গবেষণা কেন্দ্রে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলল ইরান

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৬ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : গত মার্চ মাসে ইরানের ঐতিহ্যবাহী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান ‘পাস্তুর ইনস্টিটিউট অব ইরান’–এ সংঘটিত মার্কিন ও ইসরাইলি যৌথ হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এই হামলাকে একটি ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘ইরানের পাস্তুর ইনস্টিটিউটে মার্কিন-ইসরাইলি উদ্দেশ্যপ্রণোদিত হামলা ছিল একটি স্পষ্ট যুদ্ধাপরাধ। এর জন্য দায়ী অপরাধীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’

ইসমাইল বাঘাই উল্লেখ করেন, শতবর্ষ পুরোনো এই বৈজ্ঞানিক ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলা চালানোর অর্থ হলো ইরানি বেসামরিক জনগণের স্বাস্থ্য, বিজ্ঞান এবং বেঁচে থাকার মৌলিক অধিকারের ওপর আঘাত হানা।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বাঘাই এই মন্তব্য করেন।

ল্যানসেটের ওই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছিল, এই ইনস্টিটিউটটি ধ্বংসের ফলে আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

ল্যানসেটের তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে সাম্প্রতিক এই বোমা হামলার পর প্রতিষ্ঠানটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে এবং এটি আর কোনো স্বাস্থ্যসেবা দিতে সক্ষম নয়। বছরের পর বছর ধরে চলা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের জনস্বাস্থ্য ব্যবস্থা এমনিতেই নাজুক পরিস্থিতিতে ছিল, যার মধ্যে এই বিমান হামলা প্রতিষ্ঠানটিকে পুরোপুরি ধ্বংস করে দিল।

সূত্র: আল-জাজিরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর