সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে নার্সকে হেনস্তার প্রতিবাদে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জুলাই অবমাননায় আনিস আলমগীর, সোমা, পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে পৃথক মানববন্ধন কাপাসিয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা, শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফটিকছড়ি উত্তর’ নাম হলেও দক্ষিণে উপজেলা সদর স্থাপনের অভিযোগ, ৭ দিনের আল্টিমেটাম ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক ফটিকছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: অভিযুক্ত শিক্ষককে সরিয়ে দিয়ে ঘটনা ধামাচাপার অভিযোগ ফটিকছড়িতে মালবাহী ট্রলি খাদে উল্টে কিশোর চালকের মৃত্যু

এবার অত্যাধুনিক অস্ত্র প্রস্তুতের কথা জানাল ইরান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪০ ভিজিটর
ছবি : আল জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে হামলার হুমকির মাঝেই তেহরানের কাছে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে, যা তারা এখনো যুদ্ধক্ষেত্রে মোতায়েন করেনি বলে জানিয়েছে একটি ইরানি সামরিক সূত্র।

মার্কিন সম্ভাব্য হামলার মুখে ইরানের প্রস্তুতি নিয়ে রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে ওই সামরিক কর্মকর্তা বলেন, ‘আমরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে আধুনিক অস্ত্র তৈরি করেছি, যা এখনো রণক্ষেত্রে ব্যবহার করা হয়নি এবং প্রকৃতপক্ষে এগুলোর কোনো পরীক্ষাও চালানো হয়নি।’

উৎসটি আরো জোর দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের উত্তেজনা বাড়ানোর জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত।

তিনি বলেন, ‘প্রতিরক্ষা সক্ষমতা এবং সামরিক সরঞ্জামের দিক থেকে আমাদের এমন কোনো ঘাটতি নেই, যা আমাদের দেশকে রক্ষা করতে বাধা দিতে পারে।’

পাশাপাশি কঠোর হুঁশিয়ারি দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘এবার আমরা কোনো ধরনের সংযম দেখানোর পক্ষপাতী নই।’

সূত্র: আলজাজিরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর