রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কেটে নেওয়ার অভিযোগ, প্রাণনাশের হুমকি গাকৃবি কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণে সেমিনার অনুষ্ঠিত আজ দীর্ঘসময় বিদ্যুৎহীন থাকবে দেশের যেসব এলাকা কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিশাল  মাদক বিরোধী র‍্যালী কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ সদর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশাল মানববন্ধন সরকার মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত জেলা পরিষদের উদ্যোগে ৩৫০ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণ বিতরন ফটিকছড়িতে মাদক বিক্রির সময় বাবা-ছেলে আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে : ট্রাম্প

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৮ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্টি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি ভাবেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার প্রধান ভাবনা হলো ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে।

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি তাকে তেহরানের সঙ্গে একটি চুক্তি করতে কতটা অনুপ্রাণিত করছে? এর জবাবে তিনি বলেন, ‘একটুও না।’

তিনি বলেন, ‘ইরানের বিষয়ে আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।’

ইরান যুদ্ধের কারণে আমেরিকানদের ওপর পড়া অর্থনৈতিক চাপকে তিনি আমলে নিচ্ছেন কি না—এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সবাই বোঝেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না।’

ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ খাদ্য ও জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে ক্রমশ কঠিন করে তুলেছে।

সূত্র: আলজাজিরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর