সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৬ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ উপকূলবর্তী জলসীমার জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, আরব উপসাগর ও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করা হচ্ছে।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডের দেওয়া বিবৃতিতে বলা হয়, তারা আরব উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিজুড়ে বিস্তৃত ইরানের প্রায় দুই হাজার কিলোমিটার উপকূলরেখার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।

বিবৃতিতে আরো বলা হয়, এই পদক্ষেপগুলোর লক্ষ্য হলো জলসীমাকে ইরানের জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস এবং এই অঞ্চলের জন্য নিরাপত্তা ও সমৃদ্ধির উৎসে পরিণত করা।

এরআগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চল এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখার অপেক্ষায় আছে। তেহরান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই পানিপথে ‘শত্রুর অপব্যবহার’ নির্মূল করবে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: গালফ নিউজ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর