শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ নিখোঁজ শিশু বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যেই সংসদে এসআরবি বিল উত্থাপন মধ্যপ্রাচ্যে শ্রমিকের চাহিদা বাড়বে: মন্ত্রী রাষ্ট্রপতির সাথে বিজিএমইএ পরিচালনা পর্ষদের প্রতিনিধিদলের সাক্ষাৎ কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গাকৃবি ও সিরডাপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্য শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান  মুঃ আনোয়ারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক বিশেষ ব্যবসায়িক বৈঠক করেছেন উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক  মতিউর রহমান। মঙ্গলবার বিএসইসি’র প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যানকে সহযোগিতা করেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক  মোঃ আবুল কালাম আজাদ এবং পিআইএল-এর ঢাকা আঞ্চলিক অফিসের ইনচার্জ  মোঃ মাসুদুল হাসান।

সভায় পারস্পরিক ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ব্যবসা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বৈঠকে বিএসইসি এবং উত্তরা গ্রুপের মধ্যে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার পাশাপাশি দেশের শিল্পখাতে অবদান রাখার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনে এবং একত্রে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর