সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে সাবেক ৬০ সেনা গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৭ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করায় দেশটির ৬০ জনেরও বেশি সামরিক অভিজ্ঞতাসম্পন্ন সাবেক সেনা (ভেটেরান) ও তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সংবাদমাধ্যম ‘দ্য হিল’ জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে কংগ্রেসের একটি ভবনে যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় তাদের আটক করে পুলিশ।

ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ের ভেতরে আয়োজিত এই বিক্ষোভের নেতৃত্বে ছিল অভিজ্ঞ সেনাসদস্যদের বেশ কয়েকটি সংগঠন। গ্রেপ্তারদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী সাবেক সেনাসদস্যও রয়েছেন বলে জানা গেছে। অন্তত ৬২ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছে ক্যাপিটল পুলিশ।

বিক্ষোভকারীরা ক্যানন ভবনের রোটুন্ডার কেন্দ্রে জড়ো হয়ে হাতে লাল টিউলিপ ফুল ধারণ করেন। তারা জানান, মার্কিন হামলায় নিহত ইরানি নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই লাল ফুল বেছে নেওয়া হয়েছে। এ সময় তাদের হাতে ‘ইরানের ওপর যুদ্ধ বন্ধ করো’ সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা জাতীয় পতাকা ভাঁজ করার আনুষ্ঠানিকতা (ফ্ল্যাগ-ফোল্ডিং সেরিমনি) পালন করছেন। যা এই যুদ্ধে এ পর্যন্ত নিহত ১৩ জন মার্কিন সেনাসদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা হিসেবে করা হয়েছে।

বিক্ষোভ চলাকালীন ভবনজুড়ে যুদ্ধবিরোধী স্লোগান প্রকম্পিত হয়ে ওঠে। দীর্ঘ সময় অবস্থানের পর বিক্ষোভকারীদের হাত প্লাস্টিকের জিপ-টাই দিয়ে বেঁধে সেখান থেকে সরিয়ে নেয় ক্যাপিটল পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। ইরানে চলমান মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের পাশাপাশি সাবেক সেনাসদস্যদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে এই ঘটনাকে।

সূত্র: আলজাজিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর