রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

রিয়ালে নিজের ভবিষ্যত নিয়ে চিন্তিত নন আরবেলোয়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৯ ভিজিটর
আরবেলোয়া

স্পোর্টস রিপোর্টার : দায়িত্ব নেওয়ার পর একের পর এক চ্যালেঞ্জিং সময়ের সম্মুখীন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। তবে আশ্বাসও দিয়েছে ক্লাবকে সঠিক পথে ফেরানোর। কিন্তু ফলাফলগুলো পক্ষে না আসায় মৌসুম শেষ হচ্ছে কোনো অর্জন ছাড়াই। তাই দায়িত্ব নেওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তার ভবিষ্যত নিয়ে।

এসবে তা নিয়ে মোটেও চিন্তিত নত আরবেলোয়া। সেটি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার নজর এখন মৌসুমের বাকি ম্যাচগুলোয়।

নিজের চাকরি নিয়ে অনিশ্চয়তার মাঝেই মঙ্গলবার লা লিগায় আলাভেসের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও উঠে এসেছে তার ভবিষ্যত প্রসঙ্গ। এই বিষয়ে অবশ্য কথা বলতে আগ্রহী ছিলেন না তিনি। আরবেলোয়া, ‘এসব ক্লাবের সিদ্ধান্ত। প্রতি সপ্তাহে ক্লাবের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ হয় এবং আমাদের মাঝে সম্পর্কটা দারুণ। এই মুহূর্তে আমি ভবিষ্যতের একটা বিষয় নিয়েই চিন্তিত, সেটা হলো আগামীকালকের ম্যাচ নিয়ে।’

জাবি আলোনসোর অধীনে রিয়াল মোটেও ধারাবাহিক ছিল না। তুমুল আশা জাগিয়ে তিনি রিয়ালের কোচ হলেও করেছেন হতাশ। তাই চলতি বছরের জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় সরে দাঁড়ান তিনি। এরপরই দায়িত্ব পান আলভারো আরবেলোয়া। শুরুটা হয় অত্যন্ত বাজে। অভিষেক ম্যাচেই দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নেয় রিয়াল।

শুরুটা মনমতো না হলেও অন্য দুই প্রতিযোগিতায় ছন্দে ফেরর বার্তা দেয় লস ব্লাঙ্কোসরা। তবে আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর, সব যেন এলোমেলো হয়ে যায় তাদের। লা লিগায় সবশেষ দুই ম্যাচে ড্র ও হার। চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগেই বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়ে নিতে হয়েছে বিদায়।

লা লিগায় এখন পর্যন্ত ৩১ ম্যাচে ২২ জয় ও চার ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপার দৌঁড়ে এগিয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর