সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান : একে এম ফজলুল হক মিলন ঢাকায় পৌঁছেছে হজের দ্বিতীয় ফিরতি ফ্লাইট সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির, ভরসা সাঁকো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ ঈদুল আযহা উপলক্ষে কালীগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু খাওয়া বন্ধ এটা কতটা রাজনৈতিক, আর কতটা অমানবিক? আদ-দ্বীন হাসপাতালের সেই ওয়ার্ড দ্রুতই সিলগালার ঘোষণা যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন সেনা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫০৫ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এরই অংশ হিসেবে হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে।

তবে স্থলসেনা মোতায়েনের এই পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দেবেন কি না, তা এখনো অনিশ্চিত। সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবে, তা স্পষ্ট করা হয়নি।

সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ ধরনের স্থল অভিযান কোনো পূর্ণাঙ্গ আগ্রাসন হবে না, বরং এটি হবে বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী এবং প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে পরিচালিত আরো কয়েকটি অভিযান।

ধারণা করা হচ্ছে, উপসাগরের দিকে রওনা হওয়া জাহাজে ৪ হাজারের বেশি মার্কিন মেরিন সেনা রয়েছে। আরো সেনা পাঠানোর বিষয়েও আলোচনা চলছে।

বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর