শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮৭ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায়, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ১৫ জন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আর্তমানবতার সেবায় দলটির নিয়মিত সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, “মানব সেবার মাধ্যমেই মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা যায়। মানবতার কল্যাণে আমাদের এই সামান্যতম প্রয়াস কেবল একটি শুরু। যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফ কায়েমের আন্দোলন এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মজলুম ও অসহায় মানুষের সেবা করে যাব।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা জামাতের আমীর মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ মোল্লা, এবং মাওলানা আমিমুল এহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​বিতরণকালে বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শারীরিক অক্ষমতা কোনো অভিশাপ নয়, বরং তাদের সঠিক সহায়তা প্রদান করলে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারে। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আবেগপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর