সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৭৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন আয়োজিত ইফতার মাহফিল-২০২৬ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তাগণ মাহে রমযানের ফজিলত নিয়ে আলোচনা করেন। উপস্থিত এনডিএম এর বিভিন্ন পর্যায় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ শৃঙ্খলা ও শান্তি বজায় রেখে একে অপরের পরিপূরক হয়ে সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণের কথা ব্যক্ত করেন।

প্রধান অতিথি জুলাই আন্দোলনে তার দলীয় নেতা কর্মীদের অবদান তুলে ধরেন। পাশাপাশি তাদের মিত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের অবদান ও ত্যাগ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব ববি হাজ্জাজ।

সভাপতিত্ব করেন মো: মাসুদ রানা জুয়েল, সভাপতি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন- এনডিএম।উপস্থিত ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য জনাব হুমায়ুন পারভেজ খান আরো উপস্থিত ছিলেন এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, সাকিব আহমেদ, দপ্তর সম্পাদক, এনডিএম, মোঃ ফজলে এলাহি তুষার, উপদেষ্টা, এনডিএম চেয়ারম্যান। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন-এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো:মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং উপস্থিত ছিলেন ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের রাজনীতিবিদ ও কূটনৈতিক ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর