সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”-কালিগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাইয়েদ রফিকুল ইসলাম মাদানী কি সৌদি আরবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন? জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতা জুলাই নিয়ে কথা বলতে চাইলে স্পিকার বললেন ‘সময় পাবেন’ ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ কুড়িগ্রামের সংসদ সদস্যরা ঢাকায় সংবর্ধিত মাদকের কারণে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে : গাজীপুরে আইজিপি ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৪ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহের শুরুতে ইরাকের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি সরবরাহকারী মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছয়জন ক্রু সদস্যের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন।

গতকাল শনিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (কেসি-১৩৫) আকাশে বিধ্বস্ত হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযানে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে।

অভিযানের সঙ্গে যুক্ত আরেকটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পেন্টাগন জানায়, দুর্ঘটনায় নিহত ছয়জন ক্রু সদস্য হলেন- আলাবামা অঙ্গরাজ্যের অবার্নের বাসিন্দা জন ক্লিনার (৩৩), ওয়াশিংটন অঙ্গরাজ্যের কোভিংটনের বাসিন্দা আরিয়ানা সাভিনো (৩১), কেন্টাকির বার্ডসটাউনের বাসিন্দা অ্যাশলি প্রুইট (৩৪), ইন্ডিয়ানার মুরসভিলের বাসিন্দা সেথ কোভাল (৩৮), ওহাইও অঙ্গরাজ্যের উইলমিংটনের বাসিন্দা কার্টিস অ্যাংস্ট (৩০) এবং ওহাইওর কলম্বাসের বাসিন্দা টাইলার সিমন্স (২৮ )।

পেন্টাগন জানায়, তারা সবাই ওই বিমানের ক্রু সদস্য ছিলেন এবং দুর্ঘটনার সময় দায়িত্ব পালন করছিলেন।

নিহতদের মধ্যে তিনজন মার্কিন বিমানবাহিনীর এবং বাকি তিনজন মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য।

পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা মিত্রবাহিনীর ভুলবশত গুলিবর্ষণের কারণে ঘটেনি।

এদিকে,ইরাকের ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ দাবি করেছে, তারা একটি কেসি-১৩৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করেছে।

তাদের দাবি, একই অভিযানে তারা আরেকটি বিমানকেও লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তবে সেটি শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই এই জোটটি ইরাকসহ পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর ওপর প্রায় প্রতিদিনই হামলা চালানোর দাবি করে আসছে।

কেসি-১৩৫ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হারানো অন্তত চতুর্থ সামরিক বিমান। এর আগে কুয়েতের আকাশে মিত্রবাহিনীর ভুলবশত গুলিবর্ষণে তিনটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল।

তবে ওই ঘটনায় তিনটি বিমানের ছয়জন ক্রু সদস্যই ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং পরে তাদের উদ্ধার করা হয়।

মার্কিন বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, কেসি-১৩৫ বিমানগুলো ৬০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে। সাধারণত এসব বিমানে তিনজনের একটি ক্রু দল থাকে—একজন পাইলট, একজন কো-পাইলট এবং তৃতীয় একজন সদস্য, যিনি আকাশে অন্য বিমানকে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত বুম পরিচালনা করেন।

তবে মার্কিন বিমানবাহিনী র একটি তথ্যপত্রে বলা হয়েছে, কিছু কেসি-১৩৫ বিমানের মিশনে নেভিগেটরও রাখা হয়। আর এই বিমান সর্বোচ্চ ৩৭ জন যাত্রী বহন করতে পারে।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের শুরুর দিকে ভুলবশত কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনী তিনটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করে। তবে সেন্টকম জানায়, ছয়জন ক্রু সদস্যই তখন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

সামরিক কমান্ড সে সময় বলেছিল, ‘ইরানি বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা’সহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ওই ঘটনা ঘটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর