মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইয়ের জন্য বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন শাম্মী তুলতুল অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, দেশের চার বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি পুলিশের যানবাহন কিনতে ৬৬০৮ কোটি টাকার প্রস্তাব বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এসআই সহ দুইজন নিহত বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য: আইপিডি কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

‘স্লিম জবস’ এর যাত্রার মাধ্যমে চাকরি প্রত্যাশীদের জন্য উন্মোচিত হল নতুন দিগন্তের দ্বার

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯০৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান উপলক্ষে সাপ্লাই চেইন, লজিস্টিকস ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট খাতের পেশাজীবীদের সংগঠন স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে চাকরি প্রত্যাশীদের জন্য নতুন উদ্যোগ ‘স্লিম জবস’-এর যাত্রা শুরু করার ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (১৩ মার্চ) গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলী এলাকায় অবস্থিত মেঘডুবি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট খাতের বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও আগ্রহীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফরাত আল আলামিন, হাসান আহমেদ, খায়রুল কবির, নাবির হোসেন, এমডি হুমায়ুন, মো. সাইফুল ইসলাম, আজগর আলী, আসাদুল হক শাওন, মোহাম্মদ নজরুল ইসলাম, মফিজুল ইসলাম সোহেল ও আব্বাস উদ্দিনসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, ইফতার মাহফিলটি শুধু ধর্মীয় আয়োজন নয়; বরং পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, পারস্পরিক পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে উপস্থিতরা একে অপরের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ পান।

এ সময় সংগঠনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে ‘স্লিম জবস’, ‘স্লিম সিভি ব্যাংক’ এবং ‘স্লিম ই-একাডেমি’। এসব উদ্যোগের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি, স্মার্ট সিভি ডাটাবেস গঠন এবং দক্ষতা উন্নয়নে কাজ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সুফল পাল, আরিফ হোসেন, নূর মোহাম্মদ, মোহাম্মদ রুবেল, গোলাম রাব্বানী, সাইফুল হাসান প্রদান, আফজাল, বারিউল ইসলাম ও মনিরুজ্জামান।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর