মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নওরীন স্বর্না এগিয়ে যাচ্ছে তার মৌলিক গান নিয়ে কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় নিহত ২১, আহত ৫৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং হবে আজ টঙ্গীতে বাবা-ছেলে খুন: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনী সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের মোবাইল গ্রাহকদের জন্য আসছে বড় সুখবর বৈশাখে মানবিকতার অনন্য দৃষ্টান্ত: গাজীপুরে কৃষকের ধান কেটে পাশে দাঁড়াল রোটারি ক্লাব অব ভাওয়াল

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৪৩ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক :  চলতি বছরের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে দেশটির জাতীয় ফুটবল দল। ট্রাম্প সম্প্রতি বলেছিলেন, “বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ‘শোভনীয়’ হবে না।”

জবাবে ইরান ফুটবল দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন এবং এর নিয়ন্ত্রক সংস্থা হলো ফিফা (FIFA)। কোনো নির্দিষ্ট দেশ নয়। ইরানের অকুতোভয় সন্তানদের একের পর এক সিদ্ধান্তমূলক ও শক্তিশালী জয়ের মাধ্যমে এই বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম দলগুলোর মধ্যে অন্যতম ছিল ইরান।’

বিবৃতিতে আরও বলা হয়, “নিশ্চিতভাবে কেউই ইরান দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ক্ষমতা রাখে না। যদি কোনো দেশকে বাদ দিতেই হয়, তবে সেই দেশকে দেওয়া উচিত যারা কেবল ‘আয়োজক’ নাম ধারণ করে আছে কিন্তু এই বৈশ্বিক আসরে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা রাখে না।”

এখানে সরাসরি যুক্তরাষ্ট্রের দিকেই ইঙ্গিত করা হয়েছে। উল্লেখ্য যে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ইরানের বিবৃতিতে আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের ‘নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটি মূলত একটি মনস্তাত্ত্বিক পাল্টা আক্রমণ, যেখানে ইরান বোঝাতে চাইছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধের আবহে বিদেশি ক্রীড়াবিদদের পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর