মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা আদায় সাতক্ষীরা কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ : হাফেজ মুহা: রবিউল বাশার এমপি গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিএফ এর খাদ্যশস্য ( চাল) বিতরণ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ১৪ দিনের রিমান্ডে গাজীপুরে প্রকৌশলীদের সম্মানে এফডিইবি এর ইফতার মাহফিল অনুষ্ঠিত গাকৃবিতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের সংকটময় মুহূর্তের আমরা সবসময় প্রবাসীদের পাশে আছি : প্রবাসী কল্যাণমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২ ভিজিটর

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী, তিনটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, শিক্ষাবিদ রাজনীতিবিদ, প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সদস্যগণ ও সুধীজনের উপস্থিতে আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

শনিবার সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি হোটেলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ইফতার পূর্ব বক্তব্যে মন্ত্রী মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থা উল্লেখ করে এই সংকটময় পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি আমাদের অগ্রাধিকার। বিভিন্ন দেশে আমাদের শ্রমিকরা বেকার হয়ে পড়ছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রধানমন্ত্রী নির্দেশে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ৩টি মন্ত্রণালয় একসাথে কাজ করছে, সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যাতে আমাদের বাংলাদেশিরা নিরাপদে থাকেন।। সংকটময় সময়ে প্রবাসীদের দেখভাল করতে আমরা সবসময় পাশে আছি।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলিমুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. তাজ উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক এনামুল হক জুবের।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. জসিম উদ্দিন, প্রক্টর প্রফেসর সামিউল আহসান তুষার, সিলট প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রভাত বেলা সম্পাদক কবির আহমদ সোহেল, ইনকিলাবের ব্যুরো চিফ ফয়সাল আমিন, সংগ্রামের ব্যুরো চিফ কবির আহমদ, দেশ টিভির খালেদ আহমদ মেহেদী, এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক এম এ মতিন। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা ইফতার মাহফিল অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর