শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার নবনিযুক্ত প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার এর সাথে হাতিমারা স্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী সৌজন্য সাক্ষাৎ জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন মহা সড়কে দ্রুত গতিতে চলছে নতুন রাস্তা বিনির্মানের কাজ কালীগঞ্জে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী সরকারি বিভিন্ন অফিস পরিদর্শন ও জনসাধারণের সাথে মতবিনিময় বুধবার গাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিবেন শওকত হোসেন সরকার কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উত্তরায় সফলভাবে সম্পন্ন হলো এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স মাস্টারক্লাস

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তিনি এই পদক তুলে দেন।

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া ব্যান্ড ওয়ারফেজকে সংগীত দল হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যগণ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দেশের আমন্ত্রিত বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত রয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর