বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

এবারের নির্বাচনে নজর রাখবেন দেশি-বিদেশি ৫৬ হাজার পর্যবেক্ষক

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের অনুমোদন অনুযায়ী, তারা ভোটের দিন মাঠপর্যায়ে কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে ৫৫ হাজার ৪৫৪ জন এবং বিদেশি প্রায় ৫০০ পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন।

তিনি আরও জানান, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারে সংসদ নির্বাচন ও গণভোটের রায় দেবেন ভোটাররা।

ইসি থেকে জানা গেছে যে, দেশীয় বিভিন্ন সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এবার ভোট পর্যবেক্ষণে অংশ নেবেন। তাদের দায়িত্ব হবে ভোটগ্রহণের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের অংশগ্রহণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। তারা ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরি করবেন, যা পরবর্তীতে কমিশনের কাছে জমা দেওয়া হবে।

দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি প্রতিনিধিরা ভোটের দিন বিভিন্ন এলাকায় ঘুরে ভোটগ্রহণের কার্যক্রম দেখবেন। কমিশন বলছে, এ উদ্যোগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে আস্থা বাড়বে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর