সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

ডিসি-ইউএনওদের হ্যাঁ ভোটের পক্ষে কাজ করার আহ্বান আলী রীয়াজের

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার: দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি, ইউএনও ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটনের বিয়াম ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

গত ১৬ বছরে বাংলাদেশ থেকে যত টাকা লুট হয়েছে তা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে স্বনির্ভর করা সম্ভব বলে মন্তব্য করেন ড. আলী রীয়াজ।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও কার্যকর থাকতে হবে। তাই গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করা প্রয়োজন।

আলী রীয়াজ বলেন, আওয়ামী লীগ আমলে স্বার্থ অনুযায়ী রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয়েছে। এক ব্যক্তির সিদ্ধান্তে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল। তাই দেশ শাসনে এক ব্যক্তির ক্ষমতা লোপ করতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। দলের লেজুড়বৃত্তি না করে এলাকার মানুষের অধিকার আদায়ে সংসদ সদস্যদের কাজ করার আহ্বান জানান অধ্যাপক আলী রীয়াজ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর