মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

ছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭১ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  সাপ্তাহিক ছুটির দিনে সাধারণত রাজধানীর সড়কে যানবাহন ও মানুষের চলাচল কম থাকলেও ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকালেও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা।

শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৫, যা বাতাসের মানদণ্ড অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। গতকাল বৃহস্পতিবারও ঢাকা একই অবস্থানে ছিল, যার অর্থ টানা কয়েকদিন ধরে মেগাসিটি ঢাকার বাসিন্দারা বিষাক্ত বাতাসের মধ্যে নিশ্বাস নিচ্ছেন।

ঢাকার পরেই দূষিত শহরের তালিকায় রয়েছে ভারতের দিল্লি এবং চীনের শাংহাই। শহরগুলোর একিউআই স্কোর যথাক্রমে ২৬০ ও ২৩৫।

একিউআই স্কোরকে কয়েকটি ভাগে ভাগ করে এর স্বাস্থ্যঝুঁকি নির্ধারণ করা হয়ে থাকে। স্কোর ১৫১-২০০-এর মধ্যে থাকলে তা অস্বাস্থ্যকর, ২০১-৩০০-এর মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলা হয়।

ঢাকার বর্তমান স্কোর ২৭৫ হওয়ার অর্থ হলো, রাজধানীর বাতাস এখন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

শীতকালে বৃষ্টিপাত না থাকা এবং শুষ্ক আবহাওয়ার কারণে বায়ুদূষণ কয়েক গুণ বেড়ে যায়। ঢাকার বায়ুদূষণের জন্য অপরিকল্পিত রাস্তা খনন ও নির্মাণাধীন ভবন থেকে ওড়া ধুলিকণা, ঢাকার চারপাশের জেলাগুলোতে অবস্থিত ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়াকে বিশেষভাবে দায়ী করা হয়।

দীর্ঘদিন ধরে এমন দূষিত বাতাসে নিশ্বাস নেওয়ার ফলে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এই আবহাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায় বাইরে বের হওয়ার সময় অবশ্যই উন্নত মানের মাস্ক ব্যবহার করা উচিত।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর