শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন

  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়েছেন গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীতা ফিরে পেতে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়।

প্রার্থীতা ফিরে পাওয়ার পর ইজাদুর রহমান মিলন সন্তোষ প্রকাশ করে বলেন, আমি জনতার প্রার্থী তাই সকল বিভেদ ভুলে গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। একই সঙ্গে এই আসনকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য যে, ইজাদুর রহমান মিলন বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান এবং দুই বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রার্থীতা ফিরে পাওয়ায় তাঁর সমর্থকরা সন্তোষ প্রকাশ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর