মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭১ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের জন্য তিনটি সুখবরের কথা জানিয়েছেন। মঙ্গলবার ইইউ রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় বলেন, ‘আমি বাংলাদেশের জনগণের জন্য তিনটি সুখবর জানাচ্ছি। তিনি বলেন, প্রথম খবরটি হলো বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুল আলোচিত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) বিষয়টি আমাদের আলোচকরা চূড়ান্ত করেছেন।’

উল্লেখ্য, বাংলাদেশ ও ২৭টি দেশের এই ব্লকের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, রাজনৈতিক ও কৌশলগত বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই ধরনের ব্যাপক সহযোগিতামূলক চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির অধীনে বাণিজ্য, বিনিয়োগ, সুশাসন মানবাধিকার, জ্বালানি, জলবায়ু পরিবর্তনসহ নানা ইস্যুতে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা হবে।

দ্বিতীয় সুখবরটির কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন স্বল্প ও দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ করবে। ৫৬ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ করবে। নির্বাচনের ঠিক আগে আরো ৯০ জন পর্যবেক্ষক আসবেন। ইইউ পর্যবেক্ষকরা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের পর ইইউ থেকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

তৃতীয় সুখবরটির কথা জানিয়ে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নাগরিক সমাজের ভূমিকা বৃদ্ধির কাজে তহবিল বাড়াতে আমরা ইতোমধ্যে কানাডা ও সুইজারল্যান্ডের সঙ্গে আমরা একটি চুক্তি করেছি। আমাদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো-বাংলাদেশের জনগণসহ নাগরিক সমাজের ভূমিকা জোরদার করা, যাতে করে আগামী দিনগুলোতে প্রত্যাশিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নসহ আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের যেন জবাবদিহির ভেতরে রাখা যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর