মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ ভিজিটর

 স্টাফ রিপোর্টার :  বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব— বলেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। কারো বিরুদ্ধে যথাযথ অভিযোগ থাকলে তার বিষয়ে ব্যবস্থা নেব। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠ প্রশাসনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন। কোথাও কোথাও রাজনৈতিক প্রতিপক্ষ ডিসিদের বিরুদ্ধে সংক্ষুব্ধ থাকতে পারে। সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিষয়টা নির্বাচন কমিশন বিবেচনা করবে। যদি নির্বাচন কমিশন আমাদের কাছে ডিসির বিষয়ে কোনো অভিযোগ জানায়, সে ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব।

এখন তথ্যপ্রবাহের যুগ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, কেউ কোনো কথার কারণে অনেক সময় সংক্ষুব্ধ হতে পারে। এ বিষয়ে যদি কোনো ত্রুটি থাকে মাঠ প্রশাসন বা অন্য কোনো লেভেলে, তা আমরা সমাধানের চেষ্টা করব।

শেখ আব্দুর রশীদের ভাষ্য, অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তো তৈরি হয়। অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়। তারা সঠিক পথে চলবেন, চলতে পারবেন এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ।

সচিব বলেন, আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তাহলে সেভাবে ব্যবস্থা নেব। ঢালাওভাবে তো কিছু না। আমরা সাধারণভাবে মনে করছি তারা (মাঠ প্রশাসন) প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া যায়, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে বিবেচনা করব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর