রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি হলেও বড় মতপার্থক্য রয়ে গেছে: গালিবাফ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়াল সরকার দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা নাজিরহাটে অকটেন মজুদের সময় অগ্নিকাণ্ড, পেট্রোল পাম্প ম্যানেজারের মৃত্যু ফটিকছড়ির ধিরাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় আরও ৬ জেলায় চালু ফুয়েল পাস চালু ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অভিমুখে মানুষের ঢল

  • আপডেট টাইম : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে এমন চিত্র দেখা যায়। দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউ না যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অনুরোধ করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশ পথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে বেশ কয়েকটি পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়া খামার বাড়ি, বিজয় সরণি এলাকার পথ উন্মুক্ত রাখা হয়েছে। এসব পথ দিয়ে মানুষ জানাজায় অংশ নিতে পারবেন।

আরো দেখা যায়, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে উপস্থিত হচ্ছেন। কারো হাতে দেশের ও দলের পতাকা রয়েছে। আবার কারো হাতে  রয়েছে কালো পতাকা।

চট্টগ্রাম থেকে আসা আবুল কালাম বলেন, আমার নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে আমরা চট্টগ্রাম থেকে এসেছি। তার জীবনটাই ছিল লড়াইয়ের। মৃত্যুর মুখেও আমার নেত্রী আপস করেননি। আমরা গর্ব করে বলতো পারবো, আমরা খালেদা জিয়ার কর্মী। আজকে আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।

যশোর থেকে জানাজায় অংশ নিতে মানিক অ্যাভিনিউতে এসেছেন কবির খান। তিনি বলেন, আজকে লাখ লাখ নেতাকর্মী আসছে। বেগম জিয়া মানুষের মনে রয়েছে। চিরদিন তিনি আপসহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে থাকবেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর