শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

জুলাই বীর শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মত শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হতে থাকেন তারা।

এরপর আড়াইটার দিকে সব পথ বন্ধ করে দিয়ে শাহবাগে মোড়ে অবস্থান নেন তারা। এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

সেখানে ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’; ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’; ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’; ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’; ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’; ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’এমন সব স্লোগান ঝরছে।

উল্লেখ্য, আততায়ীর গুলিতে প্রাণ হারানো শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড়ে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। শনিবার রাত ১১টার দিকে অবরোধ স্থলে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, “শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে। যারা ঘটনার পেছনে আছে, তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচিত করে দেব।”

এরপর শনিবার রাতের বাকি সময়ের অবরোধ কর্মসূচি স্থগিত করে ইনকিলাব মঞ্চ ঘোষণা দেয়, রোববার ডিএমপির পক্ষে হাদির হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেই সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর