রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি হলেও বড় মতপার্থক্য রয়ে গেছে: গালিবাফ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়াল সরকার দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা নাজিরহাটে অকটেন মজুদের সময় অগ্নিকাণ্ড, পেট্রোল পাম্প ম্যানেজারের মৃত্যু ফটিকছড়ির ধিরাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় আরও ৬ জেলায় চালু ফুয়েল পাস চালু ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

আমরা চাই নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকুক: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। আমরা চাই বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে করে নির্বাচনের সময় কেউ গন্ডগোল করার সুযোগ না পায়।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর প্রচারণার ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউট; তারা প্রত্যেকে পর্যবেক্ষক পাঠাবে। তাদের সব ধরনের সহায়তা আমরা দেব। তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেটা আমরা দেখব।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আরো বলেন, মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। কারণ তারা দীর্ঘদিন ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা আশা করব এবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছার উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ভোটের গাড়ির উদ্বোধনে উপস্থিত থেকে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়গুলো প্রত্যক্ষ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর