মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

এটলাস বাংলাদেশ লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ ভিজিটর

স্টাফ রিপোর্টার: এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সকাল ১১.০০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। বিএসইসি সভাকক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয়।

সভায় এবিএল পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অডিট) মোঃ আব্দুল ওয়াহেদ, বিএসইসি পরিচালক (অর্থ) মোঃ ওসমান গনি, স্বতন্ত্র পরিচালক ড. রিদওয়ানুল হক, অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজিবর রহমান এবং কোম্পানি সচিব এস. এম. আলাউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসি পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ড. মোঃ বেলাল হোসেন, সচিব বিএসইসি, সিপিও, প্রধান প্রকৌশলী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শেয়ারহোল্ডারবৃন্দ। একই সঙ্গে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এবিএল-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সভায় যুক্ত হন।

সভায় ২০২৪–২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব বিবরণী এবং অন্যান্য নিয়মিত এজেন্ডা উপস্থাপন ও অনুমোদন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এটলাস বাংলাদেশ লিমিটেডের সামগ্রিক অগ্রগতি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে দক্ষ ব্যবস্থাপনা ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সভা সমাপ্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর