মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এটা ভাবার কারণ নেই: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনোই আপোষ করেনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সামনের নির্বাচনে আমাদেরকে পরিপূর্ণ জয়লাভ করতে হবে। স্বাধীনতার বিরোধিতা করা একটি দল এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। এটিকে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সাইবার যুদ্ধ মোকাবিলা করাও জরুরি।

সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ বিএনপির শীর্ষ নেতারা।

সভায় অংশ নেন আরও বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা—মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, মেজর (অব.) কামরুল ইসলাম, কর্নেল (অব.) এস. এম. ফয়সাল, কর্নেল (অব.) জগলুল আহসান, কর্নেল (অব.) আব্দুল হক, কর্নেল (অব.) তৌহিদুল ইসলাম চৌধুরী, মেজর (অব.) শাহেদ, মেজর (অব.) হাসান, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) রেজাউল করিম ও স্কোয়াড্রন লিডার আকতার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর