মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল- সালাহউদ্দিন

  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়, তাদের আগে জানা দরকার বাসস্টেশন কোথায়? জনগণ এগুলো বোঝে।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ধর্ম ব্যবসায়ী যারা আছে, তাদের উদ্দেশে বলছি, তারা শুধু বলছে, এই মার্কায় ভোট দিলে ধরা জান্নাত। কিন্তু ইহকালে মানুষ কীভাবে চলবে, তার কোনো বক্তব্য নেই। যে দলের কোনো নীতি-আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।

এসময় সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ‘মুখোশ গণতন্ত্র’ দেখিয়ে ভেতরে একদলীয় শাসন কায়েম করেছিলেন।

তিনি বলেন, মুজিবকন্যা হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনকে অগণতান্ত্রিক শাসনের নজিরহীন উদাহরণে পরিণত করেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে জঘন্য একদলীয় ফ্যাসিবাদী শাসনব্যবস্থা।

ছাত্রদলসহ দলের সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কী করবে তা সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরতে হবে। আমরা জনগণের কাছে সমর্থন চাইছি। জনগণ আমাদের কাছ থেকে কী চায় সেটি পূরণ করার দায়িত্ব আমাদের।

তিনি আরও বলেন, বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না বরং দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, কল্যাণ এবং সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর