মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইসিকে পদক্ষেপ নিতে হবে: জামায়াত

  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ পদক্ষেপ নিতে হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে এই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোলাম পরওয়ার।

সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

গোলাম পরওয়ার জানান, কমিশনের কাছে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানিয়েছেন তারা।

তফসিলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্টভাবে জানতে চায় জামায়াতে ইসলামী। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে ফলপ্রসূ কার্যক্রম দেখতে চায় জামায়াত।

জামায়াতের এই নেতা বলে, প্রবাসী ভোটিং পদ্ধতি সহজ করার বিষয়ে বলেছি। ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ স্থাপনের বিষয়ে জোর দিয়েছি। এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর ইসির অবস্থান কী হবে তা স্পষ্টভাবে জানতে এসেছি। এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। আশা করি এবারের নির্বাচন বিগত তিন নির্বাচনের মতো হবে না। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর