সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত এলাকায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। শুক্রবার ৫ (ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। দুই দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র অভিযোগ করেন, আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে গুলি চালানো শুরু করে।

পাকিস্তানি মুখপাত্র মুশাররফ জাইদি বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ।

এই গোলাগুলির ঘটনা আসে সপ্তাহের শুরুতে ব্যর্থ শান্তি আলোচনার পর। যদিও উভয় দেশই নাজুক যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছিল।

গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত এই বৈঠক ছিল কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় চলমান আলোচনার সর্বশেষ ধাপ, যার উদ্দেশ্য ছিল অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমানো।

পাকিস্তানের অভিযোগ—আফগানিস্তানভিত্তিক জঙ্গিরা সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে, যার মধ্যে রয়েছে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী হামলাও।

তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তানের ভেতরের নিরাপত্তা পরিস্থিতির জন্য তারা দায়ী নয়।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সীমান্তে অক্টোবরের সংঘর্ষই ছিল সবচেয়ে প্রাণঘাতী, যেখানে বহু মানুষ নিহত হন।

সূত্র: রয়টার্স

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর