সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি হলেও বড় মতপার্থক্য রয়ে গেছে: গালিবাফ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়াল সরকার দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা নাজিরহাটে অকটেন মজুদের সময় অগ্নিকাণ্ড, পেট্রোল পাম্প ম্যানেজারের মৃত্যু ফটিকছড়ির ধিরাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় আরও ৬ জেলায় চালু ফুয়েল পাস চালু

এভারকেয়ারে পৌঁছেছেন জুবাইদা রহমান

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের সামনে আগে থেকেই দলের কয়েকজন নেতা অবস্থান করছিলেন। গণমাধ্যমকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে ডা. জুবাইদা রহমান গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।

এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় সাম্প্রতিক দিনগুলোতে হাসপাতাল এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়মিত আসা-যাওয়া থাকায় ভিড়ও বাড়ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর