শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

বিশ্বে দূষণের শীর্ষে এখন ঢাকা, বাতাস ‘দুর্যোগপূর্ণ’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ ভিজিটর

স্টাফ রিপোর্টার: দিল্লি, কলকাতা বা লাহোরকে পেছনে ফেলে আজ বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, আজ সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার বাতাসের স্কোর ৩০৪। অর্থাৎ, ঢাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

দূষিত শহরের তালিকায় ঢাকার পরেই ক্রমানুসারে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার তিন শহর— দিল্লি, কলকাতা ও লাহোর। ভারতের শহর দুটির স্কোর যথাক্রমে ২৮৫ ও ২৩৬। দুটি শহরের বায়ুমানই আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়েছে।

লাহোরের বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে। চার নম্বরে অবস্থান করলেও ১৯৭ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর’ ক্যাটাগড়িতে অবস্থান শহরটির।

পঞ্চম অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। ১৮৭ স্কোর নিয়ে এ শহরটির বাতাসও ‘অস্বাস্থ্যকর’।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর