শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে আগারগাঁওয়ে চলছে মক ভোটিং

  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল এবং রমজানের আগেই ভোট। জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি যাচাই করতে অনুষ্ঠিত হচ্ছে মক ভোটিং বা কৃত্রিম ভোটগ্রহণ প্রক্রিয়া।

এই মহড়ার মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করা হবে। প্রতিটা জাতীয় নির্বাচনের আগেই মক ভোটিং হয়ে থাকে।

শনিবার সকাল ৮টা থেকে আগারগাঁওয়ের শের-ই-বাংলা বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ে মক ভোটিং শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত এই মক ভোটিং চলবে। এ সময় উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

ইসি জানায়, সত্যিকারের নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই রয়েছে এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছেন। তবে ব্যালট পেপারে কোনো রাজনৈতিক দল, প্রার্থীর নাম বা প্রতীক নেই।

নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকবে মক ভোটিংয়ে। নিরাপত্তা রক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর