মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতা জরুরি

  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার: দেশে গত ২১ নভেম্বর সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর আরও কয়েকটি হালকা ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে করণীয় মেনে চলার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার এ তথ্য জানান।

সংস্থাটি জানায়, ভূমিকম্প চলাকালীন সঠিক পদক্ষেপ নিলে প্রাণহানি ও ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তারা যে সতর্কতাগুলো জরুরি ভিত্তিতে মেনে চলতে বলেছে, তা নিচে তুলে ধরা হলো—

ভূমিকম্পের সময় জরুরি করণীয়
১. শান্ত ও স্থির থাকুন, ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে স্থির থাকুন। ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।

২. বহুতল ভবনে থাকলে Drop-Cover-Hold পদ্ধতি অনুসরণ করুন: নিচু হোন, শক্ত টেবিল/ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরুন। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিন। সম্ভব হলে বালিশ, কুশন বা এজাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখুন।

৩. লিফট ব্যবহার করবেন না। ভূমিকম্প চলাকালীন কখনো লিফট ব্যবহার করা যাবে না। ভূমিকম্প থামার পর দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন।

৪. ঝুঁকিপূর্ণ আসবাব ও ঝুলন্ত জিনিস থেকে দূরে থাকুন। বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমারি, ফ্যান বা ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকুন। নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন— টর্চ, হেলমেট, জরুরি ওষুধ, বাঁশি—হাতের কাছে রাখুন।

৫. বাইরে থাকলে খোলা স্থানে আশ্রয় নিন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, উঁচু ভবন বা দেওয়ালের পাশে দাঁড়াবেন না।

৬. গাড়িতে থাকলে নিরাপদ স্থানে থামুন। ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।

৭. আবারও ভূমিকম্প হতে পারে। একটি ভূমিকম্পের পর আফটারশক হওয়া স্বাভাবিক। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ বা দুর্বল স্থাপনার কাছে যাবেন না—এগুলো আরও ভেঙে পড়তে পারে।

৮. সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই সুরক্ষা নিশ্চিত করে।

 

ফায়ার সার্ভিস বলেছে, সবার দায়িত্বশীল আচরণেই বড় ক্ষতি কমানো সম্ভব। জরুরি প্রয়োজনে যোগাযোগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন: ১০২।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর