গাজীপুর প্রতিনিধি : মানবাধিকার সংগঠন ব্যুরো অব সোশ্যাল ওয়াচের জাতীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন খ্যাতিমান তরুণ শিল্প উদ্যোক্তা,সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব সালাউদ্দিন চৌধুরী। পাশাপাশি সংগঠনটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার সহধর্মিণী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী মাকসুদা চৌধুরী মিশা।
সম্প্রতি রাজধানীর গুলশানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ দায়িত্ব অর্পণ করেন সংগঠনটির সভাপতি ও মানবাধিকার সংগঠক নুরুল ইসলাম ছত্তার।এসময় সংগঠনটির সহ-সভাপতি ফাইজুন নাহার আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আনোয়ার হোসেন ও আবুল হাসনাত, সংগঠনটির সেক্রেটারি মিসবাহ উদ্দিন রুমি।
চৌধুরী দম্পতি সুনামের সহিত বিভিন্ন ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।এই সংগঠনটির মাধ্যমে দেশের সাথে সাথে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে তারা আরও মানবিক উন্নয়নমূলক কাজসহ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন বলে জানান।
সংগঠনটির সভাপতি ছত্তার তার দীর্ঘ কর্মজীবনে দেশ-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক অংগনে সুনামের সহিত নেতৃত্ব প্রদান করেছেন।
আগামীতে সোশ্যাল ওয়াচ নির্বাচন পর্যবেক্ষণ,শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন,দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করবে বলে বক্তারা জানান।