মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

ঢাকার ৯০ শতাংশ ভবনেরই কোনো অনুমোদন নেই: পরিবেশ উপদেষ্টা

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৬ ভিজিটর
মিরপুরে আদিবাসী খাদ্য ও শস্যমেলার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমার মনে হয় ভূমিকম্পের দিক দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা এবং পুরনো ঢাকা। আমাদের এখনকার বিল্ডিংগুলো কোড মেনে চললেও, রাজউকের পরিসংখ্যান অনুযায়ী, প্রচুর বিল্ডিং হয়ে গেছে যেগুলোর ৯০ শতাংশেরই কোনো অনুমোদন নেই। এগুলোর কী হবে, যদি এরকম ভূমিকম্প রিপিট করতে থাকে?

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে আদিবাসী খাদ্য ও শস্যমেলার উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমার মনে হয় গত পাঁচ বছরে যে কয়বার ভূমিকম্প হলো এইরকম জোরে এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করিনি। এটা বারবার আমাদের একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে, ভূমিকম্প অন্য একটা জায়গায় অরিজিনেট করে, তার টেলের দিকে আমরা থাকি। সেখানেই যদি আমাদের এই অবস্থা হয় তাহলে যেখানে অরিজিনেট করে, নিশ্চয়ই সেখানে আরও অনেক শক্তিশালী হয়।

তিনি বলেন, বারবার যে আমাদের সতর্কবাণীটা দেওয়া হচ্ছে, এটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। সেটি নিচ্ছি না। যেমন ধরেন, আজকে আমি আপনাদের সঙ্গে যে অনুষ্ঠানে ছিলাম, সেখানে দ্রুততার সঙ্গে নেমে আমি একটা খোলা জায়গায় দাঁড়াতে পেরেছি। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তো খোলা জায়গায় দাঁড়ানোর কোনো উপায়ই নেই।

তিনি বলেন, দুর্যোগের জন্য সতর্কবাণী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা আরও অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। কিন্তু এখন দেরি না করে দ্রুত শুরু করা উচিত। পুরনো বিল্ডিংগুলোকে মজবুত করার যে প্রকৌশলগত সমাধান আছে সেদিকে যাওয়া দরকার।

দুর্যোগের প্রস্ততি বাড়ানো উচিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, যত নিয়ম-কানুন মেনেই সবকিছু করেন না কেন তারপরেও দুর্যোগ যখন তার থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, তখন আসলে কী করবেন। একটা সাধারণ অগ্নিকাণ্ডেও আমাদের ফায়ার সার্ভিস যখন যায়, তাদের ভলেন্টিয়াররাও কিন্তু মারা যায়। তার মানে আমাদের আরও বেশি প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের অগ্নিঝুঁকি আর ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রেখে আমার মনে হয় তিন বছরের একটা কর্মসূচি নেওয়া উচিৎ। যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর