শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হেফাজতের উদ্যোগে ঐক্যের পথে ৭ ইসলামী দল, নতুন জোটের সম্ভাবনার ইঙ্গিত রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু বন্যার ক্ষতি কাটাতে জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে সরকার : কৃষিমন্ত্রী কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

নদী ও জলাভূমি সংরক্ষণে অবদানের জন্য মনির হোসেন বায়োডাইভারসিটি অ্যাওয়ার্ডে ভূষিত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১২ ভিজিটর

স্টাফ রিপোর্টার:  নদী ও জলাভূমি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য মুহাম্মদ মনির হোসেন বাংলাদেশ বায়োডাইভারসিটি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ১৫ নভেম্বর বান্দরবানে অনুষ্ঠিত বাংলাদেশ বাইও ডাইভারসিটি সামিট অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

নদী ও জলাভূমি সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রাখায় মুহাম্মদ মনির হোসেনকে বাংলাদেশ বায়োডাইভারসিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। দেশের নদী, হাওর-বাঁওড় ও জলাধারের সুরক্ষা, গবেষণা–ভিত্তিক প্রচার–প্রচারণা এবং সম্প্রদায়কে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার দীর্ঘদিনের নিরলস কাজ বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি, টেকসই জল ব্যবস্থাপনা প্রচলন, এবং তরুণ প্রজন্মকে নদী–প্রকৃতি সংরক্ষণ আন্দোলনে যুক্ত করতে তার ভূমিকা অত্যন্ত প্রশংসিত হয়েছে। এই মর্যাদাপূর্ণ পুরস্কার তার কাজের প্রতি জাতীয় স্বীকৃতি হিসেবে দেশের জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন অনুপ্রেরণা যোগ করবে।

তিনি বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর