শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হেফাজতের উদ্যোগে ঐক্যের পথে ৭ ইসলামী দল, নতুন জোটের সম্ভাবনার ইঙ্গিত রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু বন্যার ক্ষতি কাটাতে জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে সরকার : কৃষিমন্ত্রী কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

জুলাই বিপ্লবের লাখো মানুষকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন শেখ হাসিনা: প্রেস সচিব

  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৩ ভিজিটর
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম/ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই বিপ্লবে অংশ নেওয়া ও সমর্থন করা লাখো মানুষকে ‘সন্ত্রাসী’ এবং ‘ইসলামপন্থি চরমপন্থি’ হিসেবে আখ্যা দিয়েছেন। অর্থাৎ কার্যত তিনি বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষকে ‘চরমপন্থি’ হিসেবে চিহ্নিত করছেন।

শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম লিখেছেন, ১৯৭৩ সালে সাপ্তাহিক হলিডে’র সম্পাদক এনায়েতুল্লাহ খান ‘৬৫ মিলিয়ন কলাবরেটরস’ শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই লেখায় তিনি তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন, কীভাবে শেখ মুজিবুর রহমানের সরকার নিজেদের দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণকে ‘সহযোগী’ বা ‘দালাল’ হিসেবে আখ্যায়িত ও ঘৃণার শিকার করেছিলেন।

তিনি বলেন, ৫০ বছর পর ইতিহাস যেন ভয়াবহ রূপে হুবহু পুনরাবৃত্ত হচ্ছে। এবার শেখ মুজিবের কন্যা, ভারতের জি নিউজের আন্তর্জাতিক প্রচারমাধ্যম ডব্লিউআইওএন-তে সাক্ষাৎকার দিয়ে, জুলাই বিপ্লবে অংশ নেওয়া ও সমর্থন করা লাখো মানুষকে ‘সন্ত্রাসী’ এবং ‘ইসলামপন্থি চরমপন্থি’ হিসেবে আখ্যা দিয়েছেন। অর্থাৎ কার্যত তিনি বাংলাদেশের প্রায় সমগ্র জনগণ অর্থাৎ ১৮ কোটি মানুষকে ‘চরমপন্থি’ হিসেবে চিহ্নিত করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেছেন, ভাবা যায়, কতটা ঔদ্ধত্যের প্রয়োজন এমন মন্তব্য করার জন্য! এমন এক নেতা, যার সরকারের নৃশংসতা জাতিসংঘ মানবাধিকার দপ্তর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ও আল জাজিরার প্রতিবেদনে সুস্পষ্টভাবে নথিভুক্ত হয়েছে—তিনি এখন নিজ জাতিকেই ‘সন্ত্রাসী’ বলে অভিযুক্ত করছেন।

তিনি বলেন, এ যেন চূড়ান্ত পরিহাস। যে হাত সাধারণ নাগরিক, সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের রক্তে রঞ্জিত, সেই হাতই আজ পুরো জাতির দিকে কাঁপা আঙুল তুলে দোষারোপ করছে। এটা শুধু ভণ্ডামি নয়—এটা ক্ষমতার রোগাগ্রস্ত ঔদ্ধত্য।

শফিকুল আলম আরও লিখেছেন, দুঃখিত, ‘গুম রানি’—বাংলাদেশের মানুষ ডিমনেশিয়ায় আক্রান্ত নয়। তারা ভুলবে না জুলাই হত্যাযজ্ঞ, ভুলবে না ‘বঙ্গের কসাই’র নির্দেশে সংঘটিত গণহত্যা। আর কখনোই ক্ষমা করবে না সেই হত্যার নায়কদের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর