মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

পটিয়ায় ১১০০ রোগী পেলেন জামায়াতের ফ্রি চিকিৎসাসেবা

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের পটিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক হাজার ১০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) উপজেলার কচুয়াই ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় হলরুমে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

হৃদরোগ, মেডিসিন, গাইনি ও প্রসূতি, চর্মরোগ, শিশু রোগের ১৬ জন চিকিৎসক চিকিৎসা দেন। এছাড়া ডায়াবেটিস নির্ণয়, ইসিজিসহ বেশ কিছু সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়।

চিকিৎসা ক্যাম্প উপলক্ষে আয়োজিত এক সভা চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি ফখরুল আজিম। প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলম।

বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার অফিস সম্পাদক নুরুল হক, উপজেলা জামায়াত আমির জসীম উদ্দিন, কালারপুল থানা আমির মাস্টার নাসির উদ্দীন, উপজেলার নায়েবে আমির সাদেক হোসেন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম, নূরুল আজিম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রহমান ফারুকী, খরণা ইউনিয়ন জামায়াত সভাপতি ইঞ্জিনিয়ার এমএ ছালেক, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল্লাহ, ডা. সোলাইমান, নকিবুল হাসান, মুনসুর আলম, আরমান হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলম বলেন, দেশের সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্যখাত অবহেলিত। পটিয়াও তার বাইরে নেই। আমরা পটিয়ার স্বাস্থ্যসেবাকে গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে চিকিৎসা ক্যাম্প চালু করেছি। অপেক্ষাকৃত গরিব, অসচ্ছল রোগীরা স্বাস্থ্যসেবা পেয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর