শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হেফাজতের উদ্যোগে ঐক্যের পথে ৭ ইসলামী দল, নতুন জোটের সম্ভাবনার ইঙ্গিত রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু বন্যার ক্ষতি কাটাতে জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে সরকার : কৃষিমন্ত্রী কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে – গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই। নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর পরিবেশে । এ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি গাজীপুরের বিশেষ সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন সময় গুজব ছড়ানো হলেও আমাদের সাংবাদিকরা সত্য প্রকাশ করায় সেইসব গুজব অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সমাজে দুর্নীতি ও মাদক এখন সবচেয়ে বড় দুটি সমস্যা। এ দুই সামাজিক ব্যাধি রোধে প্রশাসনের পাশাপাশি জনগনেরও সচেতনতা প্রয়োজন। মাদক এখন শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাই পরিবার ও সমাজের সবার অংশগ্রহণ ছাড়া এটি মোকাবিলা করা সম্ভব নয়।
তিনি বলেন, গাজীপুর এটি একটি বৃহৎ শিল্প এলাকা, যেখানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ রোজগারের জন্য আসে। তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা জরুরি। ঝুট ব্যবসা ও চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কাজ করছে।
এখানে আরো পুলিশ মোতায়েন হবে বলে জানিয়ে তিনি বলেন, গাজীপুরে পুলিশ সংকট থাকলেও অতিরিক্ত সাড়ে ছয়শত সদস্য ইতোমধ্যে যোগ দিয়েছে এবং নির্বাচনের সময় আরও পুলিশ মোতায়েন করা হবে।

জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিন দেওয়া আদালতের এখতিয়ার। আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তবে কেউ জামিনে বের হয়ে অপরাধে জড়ালে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।
গুজব নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দেশ মাঝে মাঝে মিথ্যা তথ্য প্রচার করে। কিন্তু আমাদের সাংবাদিকরা সত্য তুলে ধরায় তাদের গুজব এখন অনেকটা স্তিমিত। সাংবাদিকরাই গুজব প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন ও অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত দায়িত্ব রয়েছে। সবাই একসঙ্গে কাজ করলে কোনো সমস্যাই তৈরি হবে না।

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণা সম্পর্কে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের নিরলস প্রচেষ্টায় তাদের কার্যক্রম অনেকটাই সীমিত হয়েছে। সত্য প্রকাশের মাধ্যমেই মিথ্যা রটনা প্রতিহত করা সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেনকৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া,গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকসহ কারাগার, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর