মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

রোহিঙ্গা ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস তুরস্কের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭২ ভিজিটর
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তুরস্কের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকট সমাধানে এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক।

সোমবার (৩ নভেম্বর) দেশটির পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেয়।

বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে ঢাকায় থাকা এই প্রতিনিধিদলে তুরস্কের বাংলাদেশস্থ রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা, মানবিক সহায়তা, শিক্ষা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের অব্যাহত সহযোগিতা প্রশংসা করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ভূমিকা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ এ সংকটে একটি মানবিক দায়িত্ব পালন করছে এবং তুরস্কের সমর্থন এতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তুর্কি প্রতিনিধিদল জানায়, তারা ১-২ নভেম্বর কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে। সেখানে মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করে তারা জানায়, তুরস্ক বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে। রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের ভূমিকা অনন্য।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুর্কি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো এবং বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ জনশক্তি নিয়োগ বিবেচনার অনুরোধ জানান। তিনি আরও জানান, বাংলাদেশ সরকার ঢাকায় ‘ইউনুস এমরে ইনস্টিটিউট’ এর একটি শাখা স্থাপনের অনুমোদন দিয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে।

তুর্কি প্রতিনিধিদল ভবিষ্যতেও সব খাতে সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর