মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

কালবিলম্ব না করে সংবিধান আদেশ জারি করতে হবে: শাহজাহান

  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮০ ভিজিটর
চট্টগ্রামে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ এবং দেশে গণতান্ত্রিক ধারাকে পুনরুজ্জীবিত করতে হলে কালবিলম্ব না করে সংবিধান আদেশ জারি করতে হবে। জনগণের মতামতের ভিত্তিতে গণভোট আয়োজনের মাধ্যমে জাতিকে দ্রুত নির্বাচনমুখী করতে হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম শহরে অবস্থানরত খাগড়াছড়ি জেলার উন্নয়ন ফোরামের উদ্যােগে রেশমী কনভেনশন সেন্টারে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

মুহাম্মদ শাহজাহান বলেন, ‘খাগড়াছড়ি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের হৃদয়ভূমি। এখানকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে পাহাড় ও সমতল মিলেমিশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। গণভোটের মাধ্যমে জনগণই ঠিক করবে তারা কী ধরনের সরকার চান। এভাবেই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।’

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও তাজুল ইসলাম, আব্দুল মান্নান ও সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী প্রমুখ।

সভায় চিকিৎসক, প্রকৌশল, শিক্ষক, আইনজীবীসহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর