শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হেফাজতের উদ্যোগে ঐক্যের পথে ৭ ইসলামী দল, নতুন জোটের সম্ভাবনার ইঙ্গিত রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু বন্যার ক্ষতি কাটাতে জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে সরকার : কৃষিমন্ত্রী কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

বিএনপির সাথে নির্বাচনী জোটে ৬ টি আসন চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ও নেজামে ইসলাম পার্টি

  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৬১ ভিজিটর

স্টাফ রিপোর্টার:  বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শুরু থেকে একমাত্র শরিক ইসলামী দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। ২৪-এর ডামি নির্বাচন বয়কট আহ্বানের প্রথম সারির দলও এটি। ৫ আগস্টের পর যখন দেশে বিএনপির বিরুদ্ধে নতুন করে দেশী-বিদেশী ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে, তখন দেশের বেশিরভাগ ইসলামী সংগঠনই ওই ষড়যন্ত্রের ফাঁদে জড়িয়ে যায় এবং এখনো অনেকে তাতে জড়িয়ে আছে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এসব ষড়যন্ত্র শক্তহাতে মোকিবেলা করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ‘ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির প্রয়োজন ‘ বলে ঘোষণা করে।

নির্বাচনকে সামনে রেখে বিএনপির হাইকমান্ডের সাথে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক জানান, জোটবদ্ধ নির্বাচনে বিএনপির কাছে ৬ টি আসন চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ও নেজামে ইসলাম পার্টি।

আসনগুলো হচ্ছে – ব্রাহ্মণবাড়িয়া-০১ হতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক।  গাজীপুর-০৩ হতে দলটির উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহ আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম মাদানী। কিশোরগঞ্জ-০১ হতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উপদেষ্টা কবি আল্লামা মুহিব খান। ময়মনসিংহ -০৯ হতে সহকারী মহাসচিব মুফতি কামরুল ইসলাম ভুঁইয়া।  লক্ষ্মীপুর-০১ হতে মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম। ফরিদপুর -০৪ হতে পার্টির সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর