সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় ইসরাইলি হামলা, নিহত ২০

  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ ভিজিটর
ছবি: আল জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। সবশেষ বুধবার ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০ জন। দক্ষিণ রাফাহ এলাকায় গুলি বিনিময়ের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশে ব্যাপক হামলা চালায় দেশটির সেনাবাহিনী। খবর আল জাজিরার।

রাফাহ এলাকায় গুলি বিনিময়ে এক ইসরাইলি সেনা আহত হয়েছে।

১০ অক্টোবর যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মঙ্গলবারের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ।

হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল–কাসসাম ব্রিগেড ইসরাইলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে জানিয়েছে, তারা এক বন্দির লাশ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে।

এক বিবৃতিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে ‘লাশ অনুসন্ধান, খনন ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে, ফলে বাকি ১৩ বন্দির লাশ উদ্ধারে বিলম্ব ঘটবে।’

এদিকে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, উভয় পক্ষের হামলার অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে।

মঙ্গলবার কংগ্রেস হিলে সাংবাদিকদের বলেন ভ্যান্স, ‘ছোটখাটো সংঘর্ষ তো ঘটতেই পারে।আমরা জানি, হামাস কিংবা গাজার কেউ একজন ইসরাইলি সেনাকে আক্রমণ করেছে। ইসরাইল তার জবাব দেবে-এটা স্বাভাবিক। তবে প্রেসিডেন্টের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত শান্তি টিকে থাকবে বলে আমরা বিশ্বাস করি।’

তবে হামাস জানিয়েছে, রাফাহর ওই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর