সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

স্বাধীনতাকামী সকল সংগঠনকে জাতীয় সংলাপের আহ্বান জানালো হামাস

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২১ ভিজিটর
নিরপেক্ষ প্রশাসনিক কমিটি গঠনে সম্মত হয়েছে ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক সংগঠন/ ছবি : আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীনতাকামী সব ফিলিস্তিনি গোষ্ঠীকে জাতীয় সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। মিশরের রাজধানী কায়রোতে হামাস ও ফাতাহ প্রতিনিধিদলের চলমান বৈঠকের মধ্যেই বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হামাসের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও অন্যান্য জাতীয় শক্তির সঙ্গে উন্মুক্ত মন ও সহযোগিতার মনোভাব নিয়ে জাতীয় সংলাপে প্রবেশ করছি। পশ্চিম তীরের কর্তৃপক্ষ ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, একে পাশ কাটানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, এখন সময় জাতীয় ঐক্যের। দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

এছাড়াও রাফাহ এলাকার ইয়াসের আবু শাবাবের নেতৃত্বাধীন আবু শাবাব গোত্র, মুমতাজ দোগমোশের দোগমাশ গোত্র,আল-মাজায়দা গোত্র,রামি হেলিস গোত্রকে এ জাতীয় সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। এরপর দ্বিতীয় ধাপে বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হলে ২০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।

যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ণে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশর,কাতার,তুরস্ক দুই পক্ষের মধ্যে সমঝোতা তৈরীতে ভূমিকা রেখেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৬৮ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

 

সূত্র : আনাদোলু এজেন্সি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর