মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

৫০ হাজার টাকার বেশি হলে ব্যাংকের মাধ্যমে অনুদান দিতে হবে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক দলকে দান, অনুদান বা চাঁদা হিসেবে ৫০ হাজার টাকা বা তার বেশি অর্থ প্রদান করলে তা অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। একই সঙ্গে দানকারী ব্যক্তির ট্যাক্স রিটার্ন জমা থাকতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, যারা রাজনৈতিক দলকে টাকা-পয়সা দেবেন, দান, অনুদান বা চাঁদা-যেভাবেই হোক না কেন, ৫০ হাজার টাকা বা তার বেশি হলে তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। যিনি দেবেন তার ট্যাক্স রিটার্নও জমা থাকতে হবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ–২০২৫’ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে এই নতুন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

আশা করা হচ্ছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলোর অর্থায়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহি আসবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর