শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হেফাজতের উদ্যোগে ঐক্যের পথে ৭ ইসলামী দল, নতুন জোটের সম্ভাবনার ইঙ্গিত রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু বন্যার ক্ষতি কাটাতে জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে সরকার : কৃষিমন্ত্রী কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ

  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ ভিজিটর
পুলিশের হাতে আটক জুবায়েদ এর ছাত্রী

স্টাফ রিপোর্টার: পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় এক তরুণীকে আটক করেছে পুলিশ। আটক তরুণী জুবায়েদের ছাত্রী। তাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ।

রোববার (১৯ অক্টোবর) রাতে তাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করা হয়। বাসার অন্য সদস্যদেরও করা নজরদারিতে রেখেছে পুলিশ।

রাতে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

নিহত জুবায়েদ জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদেরও তিনি সভাপতি ছিলেন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রোববার বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মকথা এলাকায় কালো টি-শার্ট ও কালো ব্যাগ পিঠে দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। পুলিশের ধারণা, এরা হত্যাকাণ্ডে জড়িত হতে পারে।

এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি বাসায় টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতে হত্যার শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর